গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, শ্যালক ও তিন সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে সংঘটিত এই হত্যাকাণ্ডকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী বলে মন্তব্য করেন।
তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং দেশের জননিরাপত্তা কতটা হুমকির মুখে তা প্রকাশ করেছে। একটি স্বাধীন ও সভ্য দেশে একই পরিবারের এতজন সদস্যকে এভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুততম সময়ে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিয়া গোলাম পরওয়ার নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।