Web Analytics

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং-২০২৬-এ স্থান পেয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। তালিকাভুক্ত বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত তালিকায় বিশ্ববিদ্যালয়টি চতুর্থ স্থান অর্জন করেছে।

এবারের র‍্যাংকিংয়ে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকে মূল্যায়ন করা হয়েছে। সূচকগুলোর মধ্যে ছিল শিক্ষার মান, গবেষণার পরিবেশ ও গুণগত মান, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণাপত্রের উদ্ধৃতি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী এ অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

উপাচার্য বলেন, দায়িত্ব নেওয়ার পর আইআইইউসিকে টাইমস হায়ার এডুকেশন ও কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়। অংশগ্রহণসংক্রান্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ড. আবু হুরায়রা মুহাম্মদ ইদবান আলমজাদেহকে এবং অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে র‍্যাংকিং কমিটি গঠন করা হয়। তাঁর মতে, কমিটি নির্ধারিত সময়ে তথ্য-উপাত্ত ও শর্ত পূরণ করে আবেদন সম্পন্ন করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।