Web Analytics

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার অ্যাকাউন্ট থেকে নীল ভেরিফিকেশন ব্যাজ সরিয়ে দিয়েছে। অভিযোগ উঠেছে, প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তিদের অর্থের বিনিময়ে সেবা দিচ্ছিল। টেক ট্রান্সপারেন্সি প্রজেক্টের এক প্রতিবেদনে বলা হয়, এক্স প্রিমিয়াম নামের অর্থপ্রদানের সেবা ইরানের কিছু নিষিদ্ধ ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল।

যেসব কর্মকর্তার ভেরিফিকেশন বাতিল হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। মার্কিন নিষেধাজ্ঞা অনুযায়ী, নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে আমেরিকান কোম্পানির ব্যবসায়িক লেনদেন নিষিদ্ধ। তবে এক্স এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্মটি এর আগেও সমালোচনার মুখে পড়েছিল, যখন ইরানে বিক্ষোভ চলাকালে এক্স তাদের ওয়েব প্ল্যাটফর্মে ব্যবহৃত ইরানের পতাকার ইমোজি পরিবর্তন করে পুরোনো ‘সিংহ ও সূর্য’ প্রতীক ব্যবহার করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।