Web Analytics

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ২৩ থেকে ২৬ মে পর্যন্ত বেইজিং সফর করবেন। এই সফরে তিনি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত মোকাবিলা ও শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়া হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন পাকিস্তানের সঙ্গে মিলে গঠনমূলক ভূমিকা পালন করবে। বেইজিং পাকিস্তানের ‘ন্যায্য ও ভারসাম্যপূর্ণ’ মধ্যস্থতাকে পূর্ণ সমর্থন জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তেহরান সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

এর আগে গত দুই সপ্তাহে বেইজিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আতিথ্য দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।