Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত ছয় সংসদ সদস্য মঙ্গলবার দুপুর ১টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন বলে জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় নির্বাচনি ঐক্যের অংশ এনসিপির এই ছয় এমপি হলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আবদুল্লাহ আল আমিন ও আতিকুর রহমান মুজাহিদ।

জাতীয় সংসদ সচিবালয় নবনির্বাচিতদের জন্য দুটি শপথের প্রস্তুতি নেয়—একটি সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই পরিষদ গঠনের কথা। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সদস্যরা দুটি শপথই নিলেও বিএনপির ২০৯ জন নির্বাচিত সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংসদ অধিবেশন শুরু হলে এই শপথের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।