Web Analytics

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী গাংরা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা এবং ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে পরিচালিত এ অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি জানায়, সকাল আনুমানিক ৬টার দিকে গীতবাড়ি বিওপির একটি টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৬০০ গজ দূরে গাংরা এলাকায় একটি সন্দেহভাজন হাইয়েস মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় মাইক্রোবাস থেকে গাঁজা ও ভারতীয় মদ উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য এবং জব্দ করা মাইক্রোবাসটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।