Web Analytics

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাসের স্থান পরিবর্তনের ঘোষণার প্রতিবাদে এবং পূর্বনির্ধারিত স্থান বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে শরীয়তপুর সদর উপজেলা বিএনপি। বুধবার দুপুরে সদর উপজেলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু মাদবরের নেতৃত্বে কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশের পূর্বনির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। তাঁদের মতে, স্থান নির্বাচনে জেলার সামগ্রিক স্বার্থ, যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা, যাতায়াত, আবাসন, চিকিৎসা, নিরাপত্তা ও শিক্ষাসহায়ক অবকাঠামোকে গুরুত্ব দিতে হবে।

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর পূর্ব ডামুড্যা এলাকায় ক্যাম্পাস স্থাপনের ঘোষণার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। টিপু মাদবর বলেন, ডামুড্যা ও গোসাইরহাট সীমান্তবর্তী চরাঞ্চলে ক্যাম্পাস হলে প্রয়োজনীয় অবকাঠামো ও সেবার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।