Web Analytics

ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। খায়রুল হকের আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা ও মো. জাহাঙ্গীর হোসেন পক্ষে ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী পদচারী সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোয়াইব। আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। নিহত খোয়াইবের ভাই জোবায়ের আহম্মেদ ২০২৪ সালের ১৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়।

২০২৫ সালের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সর্বশেষ এই মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।