Web Analytics

কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালকসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানান কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মুমিন। নিহতরা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে চলা বাসটি পেছন থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান এবং একজন আহত হন। নিহতদের মধ্যে দুইজনের লাশ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুইজনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা ঘটনাস্থলে যাচ্ছেন।

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ইনচার্জ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।