Web Analytics

আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ওঠানামাজনিত ঝুঁকি কমাতে আমদানিকারকদের জন্য কমোডিটি প্রাইস রিস্ক হেজিং সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সোমবার কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। নতুন ব্যবস্থায় ব্যাংকগুলো নির্ধারিত শর্তে যোগ্য আমদানিকারকদের মূল্যঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এ সুবিধার মাধ্যমে আমদানিকারকেরা আন্তর্জাতিক বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে সুরক্ষা পাবেন এবং ব্যবসায়িক ব্যয় পরিকল্পনা সহজ হবে। আগে পণ্যের মূল্যঝুঁকি হেজিং করতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন প্রয়োজন হতো। নতুন নির্দেশনায় শর্ত ও নিয়ন্ত্রণব্যবস্থার আওতায় এডি ব্যাংকের মাধ্যমে এসব লেনদেনের সুযোগ দেওয়া হয়েছে।

প্রকৃত আমদানি দায়ের বিপরীতে আমদানিকারকেরা কমোডিটি ফিউচার, সোয়াপ, কমোডিটি সূচকভিত্তিক ফরোয়ার্ড চুক্তি ও অপশনসহ প্রচলিত হেজিং পদ্ধতি ব্যবহার করতে পারবেন। কাঁচামাল, মধ্যবর্তী পণ্য, জ্বালানি, ভোজ্যতেল, ধাতু, শস্য ও সার আমদানিকারকেরা এ সুবিধা পাবেন। প্রকৃত আমদানি ঝুঁকির সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত হেজিং করা যাবে। ব্যাংকগুলোকে যাচাই, নথি সংরক্ষণ, ঝুঁকি প্রকাশ ও বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন নিশ্চিত করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।