Web Analytics

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করে নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। বুধবার মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে, খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার পুলিশ সুপার, ডিএমপির উপকমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে, জামালপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির উপকমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরের পুলিশ সুপার এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।