Web Analytics

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর ও তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী’র পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ভারতের বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আলোচনায় দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করে। ড. খলিলুর রহমান ভারতকে সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ধন্যবাদ জানান এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরত পাঠানোর বিষয়ে উভয়পক্ষ একমত হয়। বাংলাদেশ পক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চাওয়ার অনুরোধও পুনর্ব্যক্ত করে।

বৈঠকে ভারতীয় মন্ত্রী জয়শঙ্কর জানান, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে। বাংলাদেশ ডিজেল ও সারের সরবরাহ বাড়ানোর অনুরোধ জানালে ভারত তা ইতিবাচকভাবে বিবেচনা করার ইঙ্গিত দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।