Web Analytics

২০২৬ সালের ১৪ জুলাই নরসিংদীর এইচএসসি পরীক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে পাঁচ দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেয়। দাবিগুলোর মধ্যে ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ১৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত, ভবিষ্যতের সব এইচএসসি পরীক্ষায় বোর্ডের নির্ধারিত মান অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ, এবং ১৩ জুলাই প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া।

শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও আন্দোলনের কারণে অধিকাংশ শিক্ষার্থী মানসিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত ছিল না। তারা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো উপস্থাপন ও দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অন্য দাবিগুলোর মধ্যে ছিল শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবমাননাকর মন্তব্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও মন্তব্যের ব্যাখ্যা প্রদান। প্রায় শতাধিক শিক্ষার্থী মিছিলসহ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের কাছে স্মারকলিপি জমা দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।