Web Analytics

সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল তাউনের বিপক্ষে আল নাসরের ২-১ গোলের জয়ে জয়সূচক গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলের পর পেশাদার ক্যারিয়ারে পর্তুগিজ তারকার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮। ৪১ বছর বয়সী রোনালদো এখন ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে মাত্র ২২ গোল দূরে আছেন।

নিজেদের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল আল নাসর, তবে ১১ মিনিটে আল তাউনের বাসাম মোহাম্মদ আলহুরাইজির গোলে পিছিয়ে পড়ে তারা। গোল হজমের পর আল নাসর আরও আক্রমণাত্মক হয়। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে সামু কস্তার গোলে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা এবং বিরতিতে স্কোরলাইন ছিল ১-১।

দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই রোনালদো আল নাসরকে এগিয়ে দেন। সতীর্থ মোহামেদ সিমাকানের গোলমুখী শটে কাছ থেকে পা ছুঁইয়ে বল জালে পাঠান তিনি। চলতি সৌদি প্রো লিগে তিন ম্যাচে এটি রোনালদোর দ্বিতীয় গোল। চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে আল নাসর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।