Web Analytics

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) শনিবার ঢাকায় ও রাঙামাটিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে ‘বিভ্রান্তিকর ও অসত্য’ তথ্য উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তারা একে রাষ্ট্রবিরোধী চক্রান্ত হিসেবে আখ্যা দেন।

সমাবেশে পিসিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ রাজু ও পিসিসিপি ঢাকা মহানগর সভাপতি রাসেল মাহমুদ বলেন, জাতিসংঘে উপস্থাপিত তথ্য বাস্তবতার পরিপন্থী এবং পাহাড়ে সেনাবাহিনী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে। তারা অভিযোগ করেন, বিদেশে থাকা কিছু ব্যক্তি পাহাড়ের সন্ত্রাস ও চাঁদাবাজির বিষয় এড়িয়ে গিয়ে রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করছেন।

বক্তারা পাহাড়ে স্থিতিশীলতা রক্ষায় অবৈধ অস্ত্র উদ্ধার, ভূমি কমিশন পুনর্গঠন, নিরপেক্ষ ভূমি জরিপ, রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদারের দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।