মক্কার কাছে কথিত ড্রোন হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, ইসলামাবাদ রিয়াদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে এবং সৌদি সার্বভৌমত্ব, নিরাপত্তা ও দুই পবিত্র মসজিদের সুরক্ষায় পূর্ণ সমর্থন দিচ্ছে।
শাহবাজ শরিফ মক্কার পবিত্র স্থানের বিরুদ্ধে কথিত এ হামলার চেষ্টাকে কাপুরুষোচিত ও জঘন্য বলে উল্লেখ করেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে হুথি কর্মকর্তারা মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিখার আহমদও সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বাব আল-মানদাবসহ গুরুত্বপূর্ণ জলপথে হামলা আন্তর্জাতিক বাণিজ্য, নৌ চলাচল ও জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সৌদি নেতৃত্ব ও জনগণের সঙ্গে সংহতি জানিয়ে বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।