Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার, ২৬ মে ২০২৬ তারিখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই ঈদুল আজহা এবং আল্লাহ যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন, আমাদের জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ঈদুল আজহা প্রতি বছর বিশ্ব মুসলিম উম্মাহকে ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির অনন্য বার্তা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, এই উৎসব কেবল আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন প্রতীক।

তিনি আরও প্রার্থনা করেন, মহান আল্লাহ যেন বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন এবং বিশ্বজুড়ে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।