Web Analytics

অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গ এবং সালিশ কমিটির সিদ্ধান্ত না মানার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনটি জানায়, ৭ জুলাই দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব না পাওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৪ অক্টোবর তাদের নামে আনুষ্ঠানিক স্থগিতাদেশের নোটিশ জারি করা হয়।

সংগঠন সূত্রের ভাষ্য অনুযায়ী, অভিনয়শিল্পীদের মধ্যে বিরোধ ও দ্বন্দ্ব নিরসনে সংঘের একটি স্বাধীন সালিশ কমিটি রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তানজিন তিশা ও সামিয়া অথৈকে ওই কমিটির সামনে আনা হয়। সেখানে তাদের ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া এবং ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত হলেও পরে তারা কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করেননি বলে অভিযোগ করা হয়েছে।

সালিশ কমিটি তাদের পরপর দুটি চিঠি পাঠালেও কোনো জবাব পায়নি এবং চিঠিগুলো ফেরত আসে বলে জানিয়েছে সংঘ। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টাতেও সাড়া মেলেনি। দীর্ঘ অপেক্ষার পর কমিটি সদস্যপদ স্থগিতের সুপারিশ করে, যা কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে গ্রহণ করে। কর্মস্থলে শৃঙ্খলা এবং শিল্পীদের পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব ও ভালোবাসা বজায় রাখার প্রত্যাশার কথাও জানিয়েছে সংগঠনটি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।