বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধান এবং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে মোদির উপস্থিতি অনিশ্চিত।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওইদিন মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মোদির বৈঠক নির্ধারিত রয়েছে, যিনি এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নিতে ভারতে আসবেন। যদিও মোদি না এলেও ভারতের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ নেতা, সম্ভবত উপ-রাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী, অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ভারতীয় কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, দিল্লি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে তাড়াহুড়া করতে চায় না, যদিও সম্পর্ক পুনরুদ্ধার এখনো ভারতের অগ্রাধিকারে রয়েছে।
মোদির অনুপস্থিতির সম্ভাবনা ইঙ্গিত দেয় যে ভারত নতুন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে সতর্ক অবস্থান নিচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।