Web Analytics

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা তেলবন্দরে শনিবারের ড্রোন হামলার পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। হামলার পর সাময়িকভাবে কার্যক্রম ব্যাহত হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফুজাইরা কর্তৃপক্ষ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে বন্দরে তেল লোড করার কার্যক্রম এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরটি হরমুজ প্রণালী থেকে প্রায় ৭০ মাইল দূরে অবস্থিত। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় বিকল্প হিসেবে জাহাজগুলো ফুজাইরা ব্যবহার করছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের হামলা বৈশ্বিক তেল সরবরাহে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে দ্রুত কার্যক্রম শুরু হওয়ায় সেই উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।