Web Analytics

কুমিল্লার বিভিন্ন উপজেলায় সরকারনির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা। তাঁদের ভাষ্য, ২৭ টাকা কেজি দামের ইউরিয়া ৪০ টাকায়, ২১ টাকা কেজি দামের পটাশ ৩৫ টাকায় এবং ডিএপি ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। বুড়িচং, ব্রাহ্মণপাড়া, লালমাই, বরুড়া, চৌদ্দগ্রাম, সদর দক্ষিণসহ বিভিন্ন এলাকার বাজারে এ অভিযোগ পাওয়া গেছে।

বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নের রামপাল, সমেশপুর ও সিন্দুরিয়াপাড়া গ্রামের কৃষকেরা জানান, সাহেবের বাজারের ডিলারদের কাছ থেকে তাঁরা কেজিপ্রতি ৪০ টাকায় ইউরিয়া কিনছেন এবং চিকন দানার ইউরিয়া পাচ্ছেন না। তাঁদের তথ্য অনুযায়ী, আগে ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ টাকায় পাওয়া ৫০ কেজির টিএসপি বস্তা এখন প্রায় ৩ হাজার টাকায় কিনতে হচ্ছে। এতে ফসল ও চারা উৎপাদনে লাভ কমছে বলে তাঁরা জানান।

কয়েকজন সার ব্যবসায়ী দাবি করেন, সরকারনির্ধারিত দামে সার কিনলেও প্রতিষ্ঠানে আনতে পরিবহন খরচ বেড়েছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমান বলেন, নির্ধারিত দামের বাইরে সার বিক্রির সুযোগ নেই। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।