Web Analytics

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ফাইনালে হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভিয়েতনামকে হারান। বাংলাদেশ সংগ্রহ করে ২৩১ পয়েন্ট, ভিয়েতনাম পায় ২২৫ পয়েন্ট। ছয় পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।

টুর্নামেন্টে বাংলাদেশের প্রত্যাশা ছিল বেশি, তবে একক ও মিশ্র কোনো ইভেন্টেই সেমিফাইনালে উঠতে পারেনি দল। শেষ পর্যন্ত কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টই এনে দেয় সাফল্যের মুখ। এর আগে গত আসরে রিকার্ভ পুরুষ এককে স্বর্ণ জিতেছিলেন আব্দুর রহমান আলিফ।

এই সাফল্যের পর বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন ও এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।