Web Analytics

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, একটি প্রতারক চক্র তাদের নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে। শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা টেলিফোন, মোবাইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, ইসলামিক ফাউন্ডেশনের কোনো কার্যালয় কখনোই অননুমোদিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে না। কেউ যদি আর্থিক সুবিধা, সম্মানী বা অনুদানের নামে ব্যাংক হিসাব নম্বর, ওটিপি, পিন বা মোবাইল ব্যাংকিং তথ্য জানতে চায়, তবে তা প্রতারণার অংশ হতে পারে।

ইমাম, খতিব ও সংশ্লিষ্টদের অপরিচিত বা সন্দেহজনক ফোনকলের মাধ্যমে কোনো গোপন তথ্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের নামে কেউ তথ্য বা অর্থ দাবি করলে স্থানীয় কার্যালয়ের মাধ্যমে যাচাই করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।