Web Analytics

যশোরের চৌগাছায় আতিয়ার রহমান (৪০) নামে এক পাহারাদারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে চৌগাছা থানা পুলিশ বেড়গোবিন্দপুর বাওড়ের পাশের একটি খালে কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করে। নিহত আতিয়ার রহমান চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের সবেদ আলীর ছেলে। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন এবং বাওড়ের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি বৈদ্যুতিক মোটর দিয়ে কৃষকদের জমিতে সেচ দিতেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে তিনি কাজে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে রোববার বিকেলে স্থানীয়রা খালে তার লাশ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পায়।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।