Web Analytics

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. জাকির হুসাইন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা গত সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজ।

‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে যোগদানের পর চার বছর পূর্ণ হওয়ার আগেই তার চাকরির মেয়াদ শেষ হলে বা অবসরের সময় এলে সেই তারিখ পর্যন্ত নিয়োগ বহাল থাকবে। তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ সরকারি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে বলা হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় নিয়োগ বাতিল করতে পারবেন। ড. জাকির হুসাইন বলেন, উচ্চশিক্ষা, মানসম্মত শিক্ষা ও বিশ্বমানের গবেষণার শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলাই তার লক্ষ্য। শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।