Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা এবং চারু ও কারুকলা যুক্ত করা হবে। ২০২৭ সাল থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘শিল্প ও সংস্কৃতি’ নামে নতুন পাঠ্যবই চালু হবে এবং ২০২৮ সালে বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা হবে। মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় এই ঘোষণা দেওয়া হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের শিক্ষা-দর্শন অনুযায়ী শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা হবে যাতে তারা বৈশ্বিক নাগরিক হিসেবে বিকশিত হতে পারে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে। শিল্প, সংস্কৃতি ও ক্রীড়াভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, এই উদ্যোগের ফলে আগামী পাঁচ বছরে প্রায় ৫০ থেকে ৬০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে শিক্ষকতা-সম্পর্কিত প্রশিক্ষণ সংযুক্ত করার বিষয়েও আলোচনা চলছে, যাতে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যুক্ত হতে পারেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।