Web Analytics

জুলাই বিপ্লবে রাজধানীর মোহাম্মদপুরে ফারহান ফাইয়াজসহ নয়জন নিহতের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী ওয়াসিফ মুনীম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি এ জবানবন্দি দেন।

মুনীম বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই আসাদ গেটে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং আওয়ামী সন্ত্রাসীরা ধাওয়া দেয়। দুপুরের দিকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা মারণাস্ত্র নিয়ে ধাওয়া করলে তিনি ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি গলিতে আশ্রয় নেন। সেখানে তিনি সহপাঠী ফাইয়াজকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।

তিনি জানান, চারজন ফাইয়াজকে নিয়ে আসার পর তাকে রিকশায় করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ হয়। পরে একটি অ্যাম্বুলেন্স পেয়ে ফাইয়াজকে তাতে তোলা হয় এবং হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। ফাইয়াজের আইডি কার্ড থেকে বাবার ফোন নম্বর নিয়ে তিনি গুলিবিদ্ধ হওয়ার খবর দেন। পরে ফাইয়াজের মৃত্যু সম্পর্কে জানতে পেরে তিনি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।