Web Analytics

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, সোনাদিয়ায় আন্তর্জাতিক মানের গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসে মাতারবাড়ী বন্দরকে বিকল্প হিসেবে নেওয়ায় বাংলাদেশ বড় কৌশলগত সম্ভাবনা হারিয়েছে। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত এক গোলটেবিল সংলাপে তিনি এ মন্তব্য করেন।

আযাদ বলেন, ২০০৯ সালে কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের সিদ্ধান্ত হয়েছিল। সেখানে ১৮ মিটার প্রাকৃতিক গভীরতা থাকায় বড় মাদার ভেসেল সরাসরি ভেড়ানোর সুযোগ ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি দাবি করেন, ২০১৪ সালে চীন প্রকল্পে অর্থায়নে প্রস্তুত থাকলেও আঞ্চলিক ও ভূরাজনৈতিক পরাশক্তির চাপের কারণে তৎকালীন সরকার বাস্তবায়ন থেকে সরে আসে। পরিবেশ, ইকোট্যুরিজম, কচ্ছপ-পাখির আবাসস্থল ও পলি জমার বিষয়গুলো সামনে আনা হয়েছিল বলেও তিনি বলেন।

তার ভাষ্য অনুযায়ী, মাতারবাড়ী শুরুতে ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লা আমদানির জেটি ও অবকাঠামো হিসেবে পরিকল্পিত ছিল। সোনাদিয়ার ১৮ মিটারের বিপরীতে মাতারবাড়ীর ড্রাফট ১৩ দশমিক ৪ মিটার হওয়ায় এর সক্ষমতা নিয়মিত ড্রেজিং ও পলি অপসারণের ওপর নির্ভর করবে বলে তিনি মন্তব্য করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।