Web Analytics

দুর্গোৎসবের নবমীতে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার সকালে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, তিনি সকাল ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রীর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এসব স্থানে তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সড়কপথে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।

ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শনের এই সফর নবমীর দিন অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রীর রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।