Web Analytics

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পাট, ধান ও ভুট্টা চাষ নির্বিঘ্ন রাখতে কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার দেশের ভেতরে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি এবং স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেন। ফরিদপুরের নদীভাঙন রোধে সরকার আরও শক্তিশালী ও টেকসই প্রকল্প হাতে নেবে বলেও জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, টেন্ডার প্রক্রিয়া, খাল খননসহ সব উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।