Web Analytics

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে যৌথ রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল গঠনে আগ্রহ জানিয়েছে মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার বিকেলে গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে বৈঠকে এ কথা জানান ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। মস্কোতে রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজনের পরিকল্পনার কথাও তিনি জানান।

রাষ্ট্রদূত বলেন, নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মস্কোর ফোরামে দুই দেশের উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে এবং বাংলাদেশি অংশগ্রহণকারীদের প্রোফাইলের ভিত্তিতে বিটুবি বৈঠক ও বিভিন্ন সেশন হবে। মো. ফজলুল হক তৈরি পোশাকের বাইরে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটপণ্য, সিরামিক এবং মানবসম্পদ রপ্তানিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

খোজিন জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির প্রক্রিয়াগত ও আইনি বিষয় পর্যালোচনা করছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশিয়ায় ভারী জুতা ও চামড়াজাত পণ্যের চাহিদার কথাও তিনি বলেন। সাম্প্রতিক মাসগুলোতে প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে রাশিয়া। রূপপুর প্রকল্পে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন; আগামী মাসের মধ্যে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার লক্ষ্য রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।