Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে পরিকল্পিত হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পর সোমবার বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটে। রয়টার্স জানায়, ঘোষণার পরপরই তেলের দাম ১৩ শতাংশের বেশি কমে যায়। ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৪ ডলারে নেমে আসে, যা প্রায় ৭ শতাংশ কম। একপর্যায়ে এটি ১৫ শতাংশ পর্যন্ত কমে ৯৬ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ৮ শতাংশ কমে ৯০ ডলারের কাছাকাছি নামে এবং সর্বনিম্ন পর্যায়ে ৮৫ ডলারের কিছু বেশি ছিল।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে হামলা চালানো হবে। সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি হামলা স্থগিতের ঘোষণা দেন। এর জবাবে ইরানের রেভল্যুশনারি গার্ডস সতর্ক করে জানায়, তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে তারা ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটির জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পাল্টা আঘাত হানবে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট ১৯৭০-এর দশকের তেল সংকট বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের চেয়েও গুরুতর হতে পারে। সংস্থাটি সরবরাহ স্থিতিশীল রাখতে কৌশলগত মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রয়োজনে আরও তেল ছাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।