Web Analytics

চট্টগ্রাম কাস্টমস হাউস অখালাসকৃত ও নিলামযোগ্য ৪৪২ কন্টেইনারের পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে। চলতি আগস্টে এই নিলাম কার্যক্রম শুরু হবে বলে সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশেষ ই-অকশন নম্বর ৯/২০২৬-এ ১৫২টি এবং বিশেষ ই-অকশন নম্বর ১০/২০২৬-এ ২৯০টি কন্টেইনারের পণ্য বিক্রি হবে।

নিলামের পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, পিভিসি ফ্লেক্স ব্যানার, প্লাস্টিক ওয়েস্টেজ বা স্ক্র্যাপ, চেস্ট ফ্রিজার, পাইপ, সুতা ও কাপড় রয়েছে। এ ছাড়া সোলার মডিউল, এসির যন্ত্রাংশ, টাইলস, স্টেইনলেস স্টিল কয়েল, স্ক্যানার, ব্যাডমিন্টন র‍্যাকেট, এলিভেটর, লবণ, কাগজ ও গৃহস্থালি পণ্যও থাকবে। ৮৬টি পুরোনো খালি কন্টেইনারও নিলামে তোলা হবে।

চট্টগ্রাম কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধন করে অংশ নেওয়া যাবে। প্রস্তাবিত দরমূল্যের কমপক্ষে ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি আপলোড করতে হবে। এনবিআর জানিয়েছে, এ উদ্যোগ চট্টগ্রাম বন্দরের কর্মউপযোগিতা ও সক্ষমতা বাড়াতে, কন্টেইনার জট কমাতে, ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ভূমিকা রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।