Web Analytics

সাত দফা দাবি আদায়ে সরকারের ওপর চাপ বাড়াতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য শনিবার ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে তৃতীয় লংমার্চ করবে। সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে যাত্রা শুরু হবে। রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

জোটের দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ। ১১ দলীয় ঐক্য এর আগে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর অভিমুখে লংমার্চ করেছে।

আয়োজকেরা জানান, প্রায় ৪১০ কিলোমিটারের কর্মসূচিতে ১৯ জেলার নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেবেন। শুরুতে প্রায় ৬০০ গাড়ি থাকলেও বিভিন্ন পর্যায়ে বহরে প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হতে পারে। পথে ছয়টি পথসভা হবে। সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জোট জানিয়েছে এবং অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রাখা ও জনভোগান্তি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।