Web Analytics

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নওরোজ উপলক্ষে ইরানের নেতাদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, মস্কো সবসময় তেহরানের “ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার” হিসেবে থাকবে। শনিবার ক্রেমলিন থেকে প্রকাশিত বার্তায় তিনি ইরানের জনগণকে সাহসের সঙ্গে বর্তমান কঠিন সময় মোকাবিলার আহ্বান জানান। পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা পাঠান।

তবে ইরানের প্রতি রাশিয়ার বাস্তব সমর্থন নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ইরানি সূত্র জানিয়েছে, ১৯৭৯ সালের বিপ্লবের পর বর্তমান সংকট সবচেয়ে বড় হলেও মস্কো থেকে প্রত্যাশিত সহায়তা তারা পায়নি। রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণ হিসেবে দায়ী করেছে এবং ইরানের সর্বোচ্চ নেতার ওপর হামলাকে “নিষ্ঠুর কাজ” বলে উল্লেখ করেছে।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো নাকি ওয়াশিংটনকে প্রস্তাব দিয়েছিল—যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে রাশিয়া-সংক্রান্ত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তবে রাশিয়াও ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করবে। যুক্তরাষ্ট্র প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে বলে জানানো হয়, যদিও ক্রেমলিন একে ‘ভুয়া’ দাবি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।