Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করেন। তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইলে এক লক্ষ টাকা পাঠান এবং ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন।

তিনি জানান, খেলোয়াড়দের আর্থিক অনিশ্চয়তা দূর করতে সরকার একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামো বাস্তবায়ন শুরু করেছে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও জানান, আগামী ১৪ এপ্রিল থেকে ‘কৃষক কার্ড’ কর্মসূচি শুরু হবে এবং শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরাও ক্রীড়া কার্ড পাবেন।

তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেয়া হয়েছে এবং আগামী ৩০ এপ্রিল থেকে সারা দেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু হবে, যা শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে সহায়তা করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।