Web Analytics

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এর আগে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, মূত্রনালি ও প্রোস্টেটজনিত রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারে কাজ করছেন এবং দেশের ইউরোলজি চিকিৎসা সেবায় একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি এমবিবিএস, এমপিএইচ এবং ইউরোলজিতে এমএস ডিগ্রি অর্জন করেছেন এবং মিনিমালি ইনভেসিভ সার্জারিতে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।

প্রায় তিন দশকের চিকিৎসা ও একাডেমিক অভিজ্ঞতা সম্পন্ন ডা. বিশ্বাস বিভিন্ন পেশাজীবী সংগঠনে সক্রিয় এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।