Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার জন্য জবাবদিহিতার সীমারেখা সাংবাদিকরাই নির্ধারণ করবেন। বুধবার সন্ধ্যায় চিটাগাং ক্লাবে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এই সীমারেখা নির্ধারণ করা হলে তা অতীতের সরকারের মতো হয়ে যাবে। তিনি আশ্বাস দেন যে, কোন গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় বা রাষ্ট্র বহির্ভূত হস্তক্ষেপ যেন গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি না করে, সে দায়িত্ব তথ্য মন্ত্রণালয় পালন করবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকারি বিজ্ঞাপন বণ্টন বা অনুদান প্রদানের কোনো নীতিমালা নেই, ফলে পত্রিকার সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে। তিনি জানান, সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে যৌথভাবে গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি পথনকশা তৈরি করা হবে। ভবিষ্যতে ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়টিও বিবেচনা করা হবে।

ইফতার মাহফিলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে হবে এবং তারা যেন দলীয় প্রভাবমুক্ত থেকে সমাজের ওয়াচডগ হিসেবে কাজ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।