Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সহজেই হরমুজ প্রণালি খুলে এখান থেকে তেল তুলে বিপুল অর্থ আয় করতে পারে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সামান্য সময় পেলেই প্রণালি খুলে তেল উত্তোলন করে বিপুল মুনাফা অর্জন সম্ভব। তিনি এটিকে বিশ্বের জন্য এক বিশাল ‘গাশার’ বা তেলের উৎস হিসেবে বর্ণনা করেন।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ, যার মাধ্যমে বৈশ্বিক তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। সম্প্রতি ইরানে মার্কিন-ইসরাইলি হামলার পর ইরান যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্রদের জাহাজ চলাচল এই প্রণালিতে নিষিদ্ধ করেছে। এতে করে অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে এবং জ্বালানি নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন উপসাগরীয় অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা ও তেলবাজারের অনিশ্চয়তা আবারও সামনে এসেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।