Web Analytics

কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া শাহদৌলতপুর গ্রামে শনিবার বিকেলে অকটেন ভাগাভাগি নিয়ে সংঘর্ষের সময় বিড়ির আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তির সময় একটি জ্বলন্ত বিড়ির আগুন অকটেনে পড়ে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের প্লাস্টিক কারখানায়। এতে তিন যুবক দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি কারখানার প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দগ্ধ তিনজন হলেন মো. সোলাইমান (৩২), তানভীর হোসেন (১৯) ও মো. শুভ। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

কারখানার মালিক বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম জানান, তারা ঘুমিয়ে ছিলেন, হঠাৎ আগুনের চিৎকার শুনে প্রাণে বাঁচলেও তাদের সবকিছু পুড়ে গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।