Web Analytics

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে। শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় কোর্সটি চালু করা হয়েছে। এ বিষয়ে মাউশির প্রশিক্ষণ শাখা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ করতে হবে। মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে কোর্সটি পাওয়া যাবে। শিক্ষকরা নিজেদের পিডিএস আইডি ব্যবহার করে লগইন করে অথবা নিবন্ধনের মাধ্যমে প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

প্রশিক্ষণে মোট ছয়টি মডিউল রয়েছে। ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে এবং কার্যক্রম শেষে ছবি বা ভিডিও নির্ধারিত লিংকে জমা দিতে হবে। প্রয়োজনীয় নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মেই দেওয়া আছে। ছয়টি মডিউল ও নির্ধারিত কার্যক্রম সফলভাবে শেষ করলে শিক্ষকরা অনলাইন থেকে সনদ ডাউনলোড করতে পারবেন। সনদে মাউশি ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।