Web Analytics

কলম্বিয়ার কাতাতুম্বো অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে গেরিলাদের ড্রোন হামলায় তিন সেনা নিহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবারের এ হামলার দায় ন্যাশনাল লিবারেশন আর্মি বা ইএলএনের বিদ্রোহীদের ওপর দেওয়া হয়েছে। এর আগে কর্তৃপক্ষ অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হওয়ার কথা জানিয়েছিল।

অঞ্চলটির এক সামরিক কর্মকর্তা এএফপিকে বলেন, হামলায় বিস্ফোরক বোঝাই অন্তত ২০টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ডানপন্থি প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার নির্দেশে কাতাতুম্বোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার সঙ্গে লড়াই করছে।

প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা এক্সে বলেন, পুলিশ কর্মকর্তা বা সেনা হত্যার প্রতিক্রিয়ায় ইএলএনের ওপর রাষ্ট্রের পূর্ণ ও বৈধ শক্তি প্রয়োগ করা হবে। প্রতিরক্ষামন্ত্রী হোর্হে মোরা শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনসুরক্ষা নিশ্চিত করা, নিরাপত্তা জোরদার, ইএলএন ইউনিটের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া এবং দায়ীদের শনাক্তে সামরিক ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।