Web Analytics

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার তাকে ছাড়পত্র দেওয়া হয়। তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, রিজভীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তার শরীরে জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চিকিৎসার সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করেছে এবং তার সুস্থতা পর্যবেক্ষণ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।