Web Analytics

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট গোষ্ঠী দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু লোককে ব্যবহার করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। শনিবার তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে আহত নেতাকর্মীদের বাড়িতে খোঁজ নেন এবং সোনাইছড়ি, কুমিরা, বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ডে সহানুভূতি সভায় এ কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, কারও ক্ষোভ বা মতপার্থক্য থাকলে তা সাংগঠনিক বৈঠকে আলোচনা করে সমাধান করতে হবে। ভুল স্বীকার করে সঠিক পথে ফিরতে চাইলে ক্ষমা করা হবে, তবে সন্ত্রাস, চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে থাকবে। রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের লক্ষ্য নিয়ে এগোনোর সময়ে দলের ভেতর থেকে এ ধরনের অপচেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর সীতাকুণ্ড পৌর সদরে দুই পক্ষের উত্তেজনা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। বাঁশবাড়িয়ায় মহাসড়ক অবরোধের পর শতাধিক গাড়ি আটকা পড়ে। অন্তত পাঁচটি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের সাংগঠনিক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।