Web Analytics

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মোছার চেষ্টার মামলায় চারজনকে রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। রোববার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াস ও সাকিবুল হাসানকে তিন দিন করে এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। শনিবার আয়াসের নেতৃত্বাধীন একটি দল দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দিয়ে মোছার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক জিয়াউল হক বাদী হয়ে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করেন। ৫ অক্টোবর ফুটপাত দখলমুক্ত করার পর ডিএসসিসি দেয়ালে ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি এঁকেছিল। ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজে সমালোচনার পরদিন প্রতিকৃতিগুলো মোছার চেষ্টা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।