Web Analytics

নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য স্থানীয় বাজার থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এই ক্রয় কার্যক্রম পরিচালিত হবে। মোট ব্যয় হবে প্রায় ৮২ কোটি ৫৪ লাখ টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে রাজশাহীর নাবিল নবা ফুডস লিমিটেড প্রতি কেজি ৮২ টাকা ৫৪ পয়সা দরে ডাল সরবরাহ করবে।

সরকারি সূত্র জানায়, টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে নিয়মিত ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম চালু রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংগৃহীত ডাল ৫০ কেজি ওজনের বস্তায় সরবরাহ করা হবে। টিসিবির বার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০২৫–২৬ অর্থবছরে মোট ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৩৯ হাজার ২৭২ মেট্রিক টন সংগ্রহ সম্পন্ন হয়েছে।

কর্মকর্তারা জানান, স্থানীয় উৎস থেকে ডাল সংগ্রহ অর্থনৈতিকভাবে লাভজনক, কারণ বিদেশ থেকে আমদানি করলে ব্যয় অনেক বেশি হতো। নতুন এই ক্রয় অনুমোদনের ফলে জুলাই পর্যন্ত বিক্রয় কার্যক্রম নির্বিঘ্ন থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।