Web Analytics

দুর্নীতি মামলায় সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ভাই এ.বি.এম. শাহারিয়ারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন শাহারিয়ারের আয়কর নথি জব্দের আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন। অভিযোগে বলা হয়, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে ভাইকে সহায়তা করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে তদন্তের স্বার্থে সব আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ড জব্দের নির্দেশ দেন।

২০২৪ সালের ১৭ ডিসেম্বর দুদক মামলাটি দায়ের করে, যেখানে হারুন অর রশীদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ এবং শাহারিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।