Web Analytics

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। বুধবার এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। লেভিট বলেন, গত রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে আলোচনা হয়েছে। নেতানিয়াহু এই যুদ্ধবিরতি উদ্যোগকে সমর্থন করেছেন এবং আলোচনার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকবেন।

লেবানন ভবিষ্যতে এই চুক্তির আওতায় আসবে কি না—এমন প্রশ্নে লেভিট জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। একই দিনে নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত নয় এবং ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির প্রথম দিনেই ইসরাইলের হামলায় লেবাননে ২৫৪ জন নিহত ও ১,১৬৫ জন আহত হয়েছেন, যদিও হিজবুল্লাহ যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে ইসরাইলের ওপর হামলা বন্ধ রেখেছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।