Web Analytics

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুই কিশোরী মুসলিমা আক্তার (১২) ও সুলতানা (১৬) নিখোঁজের দশ দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে সুলতানা ঘুরতে যাওয়ার কথা বলে মুসলিমাকে বাড়ি থেকে ডেকে নেয়, এরপর থেকে দুজনেই নিখোঁজ। মুসলিমা ননীক্ষীর ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের মোস্তফা শেখের মেয়ে এবং সুলতানা রাঘদী ইউনিয়নের আলকাছ মোল্লার মেয়ে। উভয় পরিবার মুকসুদপুর থানায় পৃথক সাধারণ ডায়েরি করেছে।

পরিবার সূত্রে জানা যায়, তারা দুজনই খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার ছাত্রী এবং পরস্পরের ঘনিষ্ঠ বান্ধবী ছিল। নিখোঁজের পর থেকে তারা কোনো আত্মীয়ের বাড়িতেও যায়নি। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ বিষয়ে জিডি হয়েছে এবং এএসআই খায়রুল ইসলাম তদন্ত করছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।