বাংলা অভিনয় জগতের কিংবদন্তি হুমায়ুন ফরীদিকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে তার প্রিয় শিক্ষাঙ্গন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এর প্রথম আসরে তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। চলচ্চিত্র ও অভিনয় জগতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
বাংলা থিয়েটারের উদ্যোগে ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত উৎসবে চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও গুণিজনদের সম্মাননা প্রদান করা হয়। সমাপনী দিনে মোট ১৮টি বিভাগে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ফরীদি ছাড়াও শহীদুজ্জামান সেলিম, আবু রিজওয়ান ইউরেকা ও অবন্তী সিঁথি চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ফরীদি এই ক্যাম্পাসেই নাট্যচর্চার মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি পান। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।